Wednesday, March 9, 2022

899>|| ইচ্ছাশক্তি ||+हिंदी

        899>|| ইচ্ছাশক্তি ||

         <---আদ্যনাথ--->

ইচ্ছাশক্তি না থাকলে আত্মোন্নতিও অসম্ভব।

ইচ্ছাশক্তিই মানুষকে পৌঁছেদের 

তার লক্ষ্য পূরণের শীর্ষে।

প্রবল ইচ্ছাশক্তি থাকলে 

শূন্য থেকেও সকল কিছু সৃষ্টি সম্ভব।

ইচ্ছা শক্তির অভাবে সকল প্রতিভা, গুণ, নিষ্ফল হয়ে যায়।

    <---আদ্যনাথ রায় চৌধুরী--->

===========================


      || इच्छा शक्ति ||

         <--आद्यनाथ-->

इच्छाशक्ति की कमीसे आत्म-सुधार असंभव है। 

इच्छा शक्ति हो तो मनुष्य शून्य से भी सब कुछ बना सकता है।

लेकिन इच्छाशक्ति की कमी के कारण सभी प्रतिभाएं, गुण, सब कुछ बेकार हो जाता है।

       <--आद्यनाथ राय चौधुरी-->

========================

898>|| বলতে হয় ভাবতে ||

   898>|| বলতে হয় ভাবতে ||

                <--আদ্যনাথ-->

রোজকার জীবনে কিছু বলতে,

অনেক যে হয় ভাবতে।

ভেবে নেওয়াটা ভালো,

কিছু কথা বলার আগে।


ভবনা একটু ভাবাই ভালো,

ভেবে কিছু বলাই ভালো,

কথা একবার বলে ফেলে 

আর ভেবে কি লাভ বলো।


তবে ভাবনা গুলো 

 হয় যদি এলমেল।

চিন্তার বিষয় নিশ্চয়,

ভাবনাই মনের পরিচয়।


মন সেতো বুদ্ধির অধীন,

মন নিজে কিন্তু স্বাধীন।

সমাজবদ্ধ জীবনে,

শৃঙ্খলার রেখা টানে।


উৎশৃঙ্খল জীবন

অশিক্ষার কারণ।

শৃঙ্খলা মানুষের ধর্ম,

সর্বদা পাথেয় হয় কর্ম।


মার্জিত সুশোভন জীবন

সমাজে কল্যাণের কারণ।

দেখা শোনা নিজের মনের পছন্দ

বলার আগে ভবনাই জীবনের ছন্দ।

    <--A N ROY Choudhuri--->

==========================

      

         

897>|| দিনের শেষে ||

    897>|| দিনের শেষে ||

                 <--আদ্যনাথ-->

জীবনের এতটা পথ পারহয়ে এসে, 

দিনের শেষে ক্লান্ত মনে একলা বসে।

ভবনা গুলি অতীতে দিচ্ছে পারি,

শত চেষ্টাতেও অতীত ভুলতে নাপারি।


চেয়েছিলাম খুশি রাখতে সকলকে,

কখনো পারিনি কাউকে কিছু বলতে।

কেউ খুশি হোল, কেউ নারাজ রইলো,

কেউ আবার হিংসার পথ বেছে নিলো।


আজ মনে হল একটু হিসাব করি,

কিছুতেই মেলেনা হিসাবের কড়ি।

আগে পিছে,সকলেই এগিয়ে গেছে,

হিংসুখেরা দেখি আজও পিছনে আছে।


যারা খুশি তারা নিজের কেউ নয়,

নিজের বলতে যারা, এখনো অখুশি রয়।

নিজের জনেরা অপরের ত্রুটি মন্দ খোঁজে,

নিজের সময়ের হিসাব কি আর রাখে!


বিনিময়ের কখনো করিনি একটুও আশা,

মনের গোপনে ছিল ভালোবাসা।

প্রতিদানে পেয়েছি অনেক ক্রুর সাজা,

সাজা গ্রহনেও ছিল আনন্দ মজা।


প্রকৃতির কোলে প্রকৃতিরে ভালোবেসে,

জীবনের অর্থ খুঁজি জীবনকে ভালোবেসে।

সুন্দর তো অসীম অফুরন্ত,সদা আনন্দময়

সুন্দরের পূজারীর হৃদয়েসদাই আনন্দরয়।


ভাগ্যর দোহাই না দিয়ে কর্মেই ছিল মন,

ছিল দিন রাত কর্ম ব্যস্ত জীবন।

তবুও আপনজনেরা কেন জানিনা,

নিকটে থেকেও কাছে রয় না।


ওরা ভুলেগেছে, সবপেয়েছির জীবনে,

জীবন ক্ষনিকের, কিছুই যায়না হারিয়ে।

আনন্দের উৎস হৃদয়ে লুকিয়ে রয়,

সদা হাস্য মুখে তাকে খুঁজে নিতে হয়।

                   <--©-আদ্যনাথ-->

============================




Friday, February 25, 2022

896>|| ফাল্গুনের নেশা ||

 



     896>|| ফাল্গুনের নেশা ||

               <--আদ্যনাথ-->

ফাল্গুনের সুন্দর এই সকাল বেলা,

শীতের একটু মিষ্টি বিদায় বেলা,

বনবীথিকা রাঙিয়ে পলাশ ফুলে,

ইছাগুলি মনের আকাশে উড়েচলে।


চিন্তা গুলি ডানা মেলে নীল আকাশে,

কতো না বলা কথা রয়ে যায় মনে,

কিছু কথা রয়ে যায় মনের গোপনে,

কিছু আশা অপেক্ষার সময় গোনে।


মনের গভীরে অনেক ভাবনা জাগে, 

সকালের সুন্দর সেই সোনালী রোদে,

সন্ধ্যায় বুঝি মাদকতার নেশা লাগে,

ভালোলাগার ক্ষণে প্রথম ফাল্গুনে।


আজ বার বার তোমাকেই মনেপরে,

পুরানো সেই দিনের কথা এতদিন পরে,

জানি তুমি কোন জবাব দেবেনা এখন,

তবুও তোমার ভাবনাই ভাবে মন।


বসন্তে মন ভোলা নানা ফুলের শোভা,

রোদের সাথে পাল্লা দিয়ে বাড়ন্ত শোভা,

কনক-চাঁপা,অশোক,পলাশের লাল,

শাল, শিমুল,আর মহুয়ার গন্ধে মাতাল।


নামানা মন জানিনা কেন দেখতে চায়,

একটু চোখের দেখা দেখতে মন চায়,

ফুলের সৌরভে মন মেতে রয়,

সময়ে বুঝি সবকিছু হারিয়ে যায়।

   <-- আদ্যনাথ রায় চৌধুরী-->

==========================







Monday, February 21, 2022

895>|| আমার বাংলা ||

    895>|| আমার বাংলা ||

          <--আদ্যনাথ-->

বাংলা আমার ভাষা, 

বাংলা আমার প্রাণ।

বাংলা আমার মায়ের ভাষা,

বাংলা আমার হাসি কান্না।

বাংলা আমার সুখ স্বপ্ন,

বাংলা আমার সকল কল্প।

বাংলা আমার আদরের,

বাংলা আমার সকলের।

বাংলা আমার পথের দিশা,

বাংলা আমার সকল শিক্ষা।

বাংলা আমার মায়ের কোল,

বাংলা আমার আদরের বোল।

বাংলা আমার ভাবনা চিন্তা,

বাংলা আমার মনের চিন্তা।

বাংলা আমার সপ্ন দেখা,

বাংলা আমার প্রানের সখা।

বাংলা আমার ভালোবাসা,

বাংলা আমার অফুরন্ত আশা।

বাংলা আমার পথ চলা,

বাংলা আমার কথা বলা।

বাংলা আমার জাতির গর্ব

বাংলা আমার স্বর্গ।

বাংলা আমার স্বর্গাদপি গরীয়সী

আমি আমার বাংলাকেই ভালোবাসি।

  <--আদ্যনাথ রায় চৌধুরী-->

=======================


বাংলা আমার মায়ের ভাষা,

এ ভাষাতেই আছে মায়ের ছোঁয়া,

এ ভাষাতেই বাংলার মাটির গন্ধ,

এ ভাষাতেই প্রাণ খোলা আনন্দ।

           <---আদ্যনাথ--->

==========================


Saturday, February 19, 2022

894>|| কুকীর্তি ||

    894>|| কুকীর্তি ||

         <--আদ্যনাথ-->

সুন্দর যেখানে,

প্রকৃতি  হাসে সেখানে।

মন চায় কিছু বলতে,

একটু প্রাণ খুলে হাসতে।


এতো কোলাহল বিষাক্ত হওয়া,

দিনশেষে ভাবনায় ডুবে যাওয়া।

ওরা কাঁদে, নীরবে ঝরেপড়ে,

বুকভরা বেদনার অশ্রু ঝরে।


আকাশটা এখনো নীল তাই,

পাখিদের এখনো দেখতে পাই।

ঘাসেরা এখনো সবুজ আছে,

মাটিকে এখনো ঢেকে রাখেছে।


হাওয়ায় বিষ, জলে বিষ,

এতো বিষের বোঝা তবুও

বৃক্ষগুলি মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে,

এভাবেই প্রাণী কুলকে বাঁচিয়ে রাখেছে।


অতি সামান্য কিটেরাও

প্রকৃতিকে সহায়তা করে।

মানুষ আমরা শ্রেষ্ঠ হয়েও

রোজ বিষ ছড়াই জেনে বুঝে 

না জানার ভান করে।


আর কতদিন সইবে প্রকৃতি

আমাদের নিত্য নুতন অপকৃতি।

এতো সুন্দরের মাঝে কুকর্ম

পরিবেশ দূষণের হরেক কুকীর্তি।

    <--আদ্যনাথ রায় চৌধুরী-->

==========================



893>|| ভালোবাসা ||

      893>|| ভালোবাসা ||

                 <---আদ্যনাথ--->

ভালোবাসা, ভালোবাসা,

ভালোবাসা প্রকৃতির লীলাখেলা,

ভালোবাসা কেউ কাউকে করেনা

ভালোবাসা হয়েযায় জীবনে।


সুন্দরকে ভালোবাসা 

সে মস্তিষ্কের এক সুন্দর চেতনা।

তারসাথে যদি জুরেজায় শরীর

তবে সে ভালোবাসা বাঁধেনা নীড়।


ভালোবাস যখন চোখের নেশা,

সে নিশ্চয় ভয়ঙ্কর গম্ভীর দশা।

সে ভালোবাসা কামগন্ধে ভরা

পশুর ন্যায় শুধু কামনা ভরা।


ভালোবাস যখন কামনায় পরিপূর্ন,

সেতো নিকৃষ্ট কৃমিকিটের ও জঘন্য।

ভালোবাসায় থাকে চাওয়া পাওয়া

সে হৃদয়ের ব্যাকুল হয়ে পাওয়া।


ভালোবাসা এক আবেগের অভিজ্ঞতা।

আবার কখনো মানবিক অনুভূতি।

কিছু মানুষের একান্ত স্নেহের বহিঃপ্রকাশ।

ভালোবাসার আছে নানান দৃষ্টিকোণ।


এখন ডিজিটাল ভালোবাসার কাল,

শুধু মিডিয়া আর ইন্টারনেটের জাল।

রোজ রোজ সেলফির যাতাকলে

ঘুরে মরতে হয় ফেসবুকের কলে।


ডিজিটাল ভালোবাসায় টিকেতে হলে

ভালো করে অভিনয়টা  শিখতে হবে।

নয়তো ভালোবাসায় ফকোর দিয়ে,

সবকিছুই যাবে চিচিংফাঁক হয়ে।

      <---আদ্যনাথ রায় বহুধুরী--->

==========================