806>|| জীবন স্মৃতি বাহক ||
<--©➽-আদ্যনাথ--->
স্মৃতি সদাই বিশেষ অর্থ বাহক,
স্মৃতি কখনো হাসায়, কখনো কাঁদায়,
কখনো গভীর ভাবনায় ডুবিয়ে দেয়।
তাইতো চলার পথে
কখনো অন্যকে দোষ দিওনা,
কারণ---
ভালো মানুষ সর্বদা সুখ দেয়,
খারাপ মানুষ সর্বদা অভিজ্ঞতা দেয়,
জঘন্য মানুষ সর্বদা শিক্ষা দেয়,
শ্রেষ্ঠ সুন্দর মানুষ সুখের স্মৃতি দেয়।
যে স্মৃতি মানুষ আজীবন বয়ে বেড়ায়।
এইতো জীবন---
জীবন তো ক্ষনিকের,
জীবন মানেই প্রকৃতিকে ভালোবেসে,
সদা সর্বদা প্রকৃতির সঙ্গে থেকে,
প্রকৃতির সৃষ্টি লীলায় সঙ্গ দিয়ে,
হেসে খেলে কিছুটা সময় কাটিয়ে দেওয়া।
<--©➽-আদ্যনাথ রায় চৌধুরী--->
----------14/12/2020::11:30 am-----
==========================
বহু মানুষের সমাদৃত,প্রশংসনীয়।
===========================
No comments:
Post a Comment