Sunday, January 10, 2021

804>|| চাপ নিওনা ||

    804>|| চাপ নিওনা ||  

             <--©➽-আদ্যনাথ--->

চাপ নিওনা বলছে সবাই,

চাপের আবার আছে বালাই।

চাপ না নেওয়াই চাপের ব্যাপার,

চাপ তো আজকাল সাধারণ ব্যাপার।


ঘরে চাপ বাইরে চাপ,

সর্বত্রই চাপের কারবার।

চাপ নিয়ে তাই ভাবছি বসে,

চাপ কি কেবল একাই আসে!


চাপের একদিন,চাপের দুইদিন,

চাপে চাপেই কাটে সারাটা দিন।

চাপকে সামলানও  ভীষণ চাপ,

নিজের ভাবনাতেও বাড়ন্ত চাপ।


শ্রেষ্ঠ চাপ বুঝি করোনা ভাইরাসে,

সকলের নাক মুখ দিল মাস্কে ঢেকে।

চাপকে ভুলে পালাবে কোথায়,

সকলেই আজ চাপের চিন্তায়।


চাপছিল রাজা মহারাজদের,

আজকাল চাপ সব জনগণের।

নেতা হবার চেষ্টায় ভীষণ চাপ,

কেউ করেনা কাউকে মাপ।


শিশুদের চাপ ইচ্ছা পূরণের,

গিন্নির চাপ সংসারের কারণে।

কত্তার চাপ বাড়ন্ত বাজার দরে,

অফিসের চাপ প্রোমোশনের তাগিদে।


ওয়ার্ক এট হোম, চলছে ঘরে বসে,

চাপেই পিষে মরতে হবে শেষে।

হাজার চেষ্টাতে চাপ হয়না কম,

দিন ভর চাপ সর্বত্র যখন যেমন।


রাস্থায় হাটার চাপ মাস্ক এর কারণে,

ট্রেনের বাসে ভীষণ চাপ ভিড়ের কারণে।

হোটেল রেস্টুরেন্টে ঢোকাটাই চাপ,

সর্বত্রই ভীষণ ভয়,কারন করোনার চাপ।


আরও আছে চাপ নানান কারণে,

চাপ নিতে হয় মাথার কারনে।

চাপের আমি চাপের তুমি,

চাপ নিয়েই জত গোঁয়ারতুমি।


চাপ দিয়েই বলে সবাই চাপ নিওনা,

চাপের কারণ নয় কিন্তু ফেলনা।

চাপের কারণে খাওয়া ঘুম বন্দ,

চাপের কারণে রোজ নানান দ্বন্ধ।


প্রয়োজন আর আশা উভয়ই চাপের,

প্রয়োজন হয়তো সকলের মেটে,

সকল আশা কি আর সকলের মেটে!

আর এই নামেটা আশাই চাপের বটে।


আশা মেটাতেই চাপের বার বাড়ন্ত,

নানা অসফল চেষ্টা তবুও হয়না শান্ত।

চাপের বোঝা বাড়তেই থাকে  মনে,

শেষটায় চলে বেইমানি ছলে বলে।


চাপকে ভোলার আছে কোন উপায়,

চাপের চাপে মাথা বুঝি পাগল প্রায়।

চাপ নিয়ে ভালবাসার অনেক ব্যাথা,

বলাকি আর যায় সে সকল কথা।


প্রেম আজকাল সেই এন্টিক ব্যাপার,

প্রেম করা আজকাল চাপের ব্যাপার।

তাই চাপ নিলেই ব্যথা বাড়বে  মনে,

অনেক হয়েছে আক্কেল চাপের কারণে।


 <--©➽-আদ্যনাথ রায় চৌধুরী--->

------08/01/2021::08:20pm------

=========================

No comments:

Post a Comment