850>|| আমার চেয়ে সুখী কেউ নেই ||
<-------আদ্যনাথ----->
আমার নাতি,নাতনি,
আমি ওদের নিয়েই সর্বদা থাকি।
ভাবনার আকাশে উড়ে চলি,
মনভরে ওদের সাথে খেলা করি।
আমার আদরের সানায়া/ মিহা,
সদা সচেষ্ট, সাথে ওর বাবা ও মা,
অসহায় শিশুদের জন্য কিছু করতে,
অন্তত একটি দিন একটু আনন্দ দিতে।
তাইত সানায়া নিজের জন্মদিনে,
চায় ওদেরসাথে জন্মদিনটি কাটাতে।
কতো অসহায় শিশু পথে পথে ঘোরে,
সানায়ার শিশু মনে চিন্তা ওদের নিয়ে।
আজ ফেসবুকে দেখলাম,
শ্যামনগরের এক আশ্রমে শিশুদের মাঝে,
সানায়ার জন্মদিন পালন কিছু দিয়ে ওদের হাতে।
সানায়ার বাবা,মায়ের একান্ত প্রচেস্টা,
সানায়াকে দিতে উপযুক্ত শিক্ষা।
(শ্যামনগরের ওই এন জি ও টি "প্রয়াস" নামে পরিচিত )
জন্মদিন পালনের এহেন প্রচেষ্টা,
প্রকৃত সেবার সাথে অনেক শিক্ষা।
আমি মুগ্ধ এমন জন্মদিন পালনে,
আমার গর্ব, স্নেহ, মিহা,রিওকে ঘিড়ে।
আজ আমার একান্ত গর্ব শুধু এই,
নিশ্চই আমার চেয়ে সুখী কেউ নেই।
আমি হাসতে পারি প্রকৃতির শোভাতে,
কাঁদতে পারি আমি ওদের দুঃখতে।
আমি বলতে পারি অতি সহজেই,
কিছু চেয়েই আমি অনেক পেয়েছি
দুটি হাত বাড়িয়েই।
আমার চেয়ে সুখী আর কেউ নেই,
এছাড়া আমার গর্ব করার কিছুই নেই।
আমার আশা,সাধ, ভালোবাসার ঠাই,
পেয়েগেছি রিও আর মিহার মাঝে তাই।
আমি ভালোবাসায় অন্ধ নই,
ওদের নিয়েই চিন্তায় মগ্ন রই।
ওদের নিয়েই আমার গর্ব শুধু এই,
কেউই আমার চেয়ে সুখী নেই।
( মিহা/সানায়া আমার নাতনি, আর
রিও/অরিন আমার নাতি).
ওদের গর্বে আমার বুক পূর্ন সর্বক্ষণ,
ওরা যেমন দুষ্টু তেমনি সাধারণ।
আমার গর্ব ওদের প্রতিভার কারণ,
ভালোবাসি ওদের আদর ও মিষ্টি হাসির কারণ।
<--©➽-আদ্যনাথ রায় চৌধুরী--->
09/07/2021::11:10:08pm
==========================
No comments:
Post a Comment