806>|| মুখে উচ্চারিত শব্দ ||
<-----আদ্যনাথ----->
মানুষ এই সৃষ্টির শ্রেষ্ঠ জীব।
সেই মানুষের দাঁতের বিষের চাইতে
তার মুখে উচ্চারিত শব্দের বিষ হাজার গুণ বেশি বিষাক্ত ও ভয়ঙ্কর।
যেমন---
মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের অনেক কারনে মধ্যে শ্রেষ্ঠ কারন দ্রৌপদীর
মুখের কিছু শব্দ বা তিরস্কার।
1>দ্রৌপদীর স্বয়ংবর সভায় দ্রৌপদী 'কর্নকে' নিচু জাতের নামে অপমান
করে কর্নকে প্রতিযোগিতায় অংশগ্রহণে করতে দিলেন না।
কর্নকে প্রতিযোগিতার অংশ গ্রহণ করতে দিলে হয়তো পরিনাম অন্য কিছু হতো।
2>তার পরে একদিন দুর্যোধনকে' অপমানিত করে দ্রৌপদী বলেছিলেন "অন্ধের পুত্র অন্ধ হয়" ।
এমন কথা না বললে হয়তো দ্রৌপদীর
'বস্ত্রহরণের' চেষ্টা হতো না;
আর হয়তো পরিস্থিতি পাল্টে গিয়ে
কুরুক্ষেত্র যুদ্ধটাই হতো না।
তাইতো কিছু বলবার আগে একটু ভাবতে হয়। বলার পরে ভেবে আর কোনই লাভ হয় না।
মনে রাখতে হবে বন্দুকের গুলি আর মুখের শব্দ একবার বেরিয়ে গেল আর ফেরান যায় না।
<--©➽-আদ্যনাথ রায় চৌধুরী--->
==========================
No comments:
Post a Comment