Saturday, August 28, 2021

825>|| দাম্পত্যসম্পর্ক ||

 


    825>|| দাম্পত্যসম্পর্ক ||

              <---আদ্যনাথ--->


ভালোবাসার আনন্দ রাখতে ধরে,

সম্পর্ক লালন করতে হয় আদর করে।

সম্পর্কের রসায়নটা বড়ই মধুর,

ফোড়ন দেওয়াটা যেন হয় সুন্দর।


সম্পর্ক বজায় রাখার জন্যই নিশ্চয়,

সর্বদা নিজেকে ভাল রাখতে হয়।

কেউ ভাল থাকব নিজের মতন,

অন্য কেউ কেন পারবে তার মতন।



নিজ দায়িত্বে নিজে ভাল থাকতে হয়,

সর্বদা নিজেকেই সামলে রাখতে হয়।

ভাল থাকতে কারুর ভরসা করা উচিত নয়।

দাম্পত্যসম্পর্ক তাহলেই মধুর হয়।


দাম্পত্য জীবনে একে অপরের সম্পর্কে থাকতে হয়।

সহিষ্ণু হয়ে একে অন্যকে বুঝতে হয় ।

হতেই পারে নানান মতান্তর,

সহিষ্ণুতা বজায় রাখতে হবে নিরন্তর।


কথা কাটা কাটি হতেই পারে,

কিন্তু নিজেদেরই সমাধান করতে হবে।

একে অপরকে ভালোবসতে হবে নিঃস্বর্থে।

দুটি মন মিলে সুন্দর ঘর বাঁধবার স্বার্থে।


বিয়েতেই সম্পর্কের পূর্ন পরিনতি নয়,

এমন ধারণাকে নিশ্চই বুঝতে হয়।

হতেপারে ভালোবাসা স্বতঃস্ফূর্ত,

নিবিড় আদরে রাখতে হয় সম্পর্ক।


সম্পর্ককে করলে অযত্ন অবহেলা,

পরিণতি ভুগতে সময় লাগেনা।

বিবাহ অর্থাৎ শুরু নুতন পথে চলা,

দুটি মনের ভাবনা আদরে ভাগ করে চলা।


দাম্পত্য জীবনে বুঝতে হবে একে অন্যকে,

নিবিড় ভালোবাসাতেই সমাধান থাকে।

অনুভব করতে হবে একে অন্যের চাহিদা,

মনের চিন্তায় দুজনেই কেউ নয় আলাদা।

<--©➽-আদ্যনাথ রায় চৌধুরী--->

===========================

কিছু ভুল থাকলে জানাবেন।

কিছু সংশোধন করার থাকলে করে দেবেন।

=======================


[8/28, 3:59 PM]-ShankarDam: সত্যিই দাম্পত্য জীবনে চিন্তায় মননে কেউ নয় আলাদা । ডিভোর্সীদের ক্ষেত্রে অবশ্য কেউ নয় আলাদা বলা যাবেনা ।

[8/28, 4:01 PM]-ShankarDam: লেখাটা দারুন দারুন মর্মষ্পর্শী হয়েছে । আপনার নতুন নতুন বিষয় নিয়ে লেখা গুলো পড়ে সত্যিই মনটা ভরে যায় । 👏👏👏👏

আমি বললাম---

ডিভোর্সী দের বিষয় টি সম্পুর্ন আলাদা।

আসলে ভালোবাসা যখন খোঁজে  নিজের স্বার্থ তখনই 

শুরু দাম্পত্য কলহ।

===========================

ছোট গিন্নি বললেন--

Na kichu bhul nei.lekhata bashtob hoeache.bhalo laglo.👌👌

===========================

No comments:

Post a Comment