808>|| ফুলের সাজ ||
<------আদ্যনাথ------>
ফুল ফুটল যে বাগানে,
আনন্দ ধরেনা সেই মালির মনে।
ভরা শ্রাবণে পূর্ন যৌবনে,
বিকশিত প্রেমের কাননে।
ফুলের ভালোবাসার মেলা
অপূর্ব তার রঙের খেলা।
ভালোবাসার কাজল চোখে,
বার বার দেখি তোমাকে।
বার বার দেখি মনের বিশ্বাস
তবুও মেটেনা মনের আশ।
শুন্য হৃদয় পূর্ন আজ,
এমন রঙিন ফুলের সাজ।
<--©➽-আদ্যনাথ রায় চৌধুরী--->
==========================
No comments:
Post a Comment