813>|| হরে মুরারে ||
<----আদ্যনাথ--->
হরে মুরারে::---
শয়নে স্বপনে সদা জাগরণে
হে কৃষ্ণ, খুঁজে চলি তোমারে।
জানি তুমি আছ আমার হৃদয় জুড়ে,
তবুও খুঁজে মরি তোমারে।
হরে মুরারে::-
হরে মুরারে::--
তোমারে দেখতে চাই প্রকৃতির মাঝে,
হে কৃষ্ণ,ওই মেঘ মুক্ত নীল আকাশে।
জানি তুমিই জগতের "হরে মুরারে"
জানি তুমিই "হরি " তুমিই "মুরারি"।
হরে মুরারে::-
হরে মুরারে::--
তবুও তোমারে খুঁজি সকলের মাঝে,
হে কৃষ্ণ, তুমিই আরাধ্য সন্ধ্যা তারা।
জানি ধরিত্রীর প্রতিটি জীবের অন্তরে,
এক মাত্র তুমিই প্রেমের ঝর্ণা ধরা।
হরে মুরারে::-
হরে মুরারে::--
তোমারে খুঁজি হৃদয় মাঝে সকাল সাঁঝে,
হে কৃষ্ণ, ব্যাকুল নয়নে একলা বসে।
জানি তুমিই পূর্ণিমার চাঁদ মাঝ আকাশে,
তোমারে অনুভব করি সদাই সকাশে।
হরে মুরারে::-
<--©➽-আদ্যনাথ রায় চৌধুরী--->
12 ই আগস্ট 2021::রাত্রি 11:20মি।
============================
No comments:
Post a Comment