Monday, August 23, 2021

819>|| শরদিন্দু ||

 


    819>|| শরদিন্দু ||

               <-----আদ্যনাথ----->

      এই ব্যাকুল মন,

তোমাকেই খোঁজে সর্বক্ষণ।

শয়নে,স্বপ্নে, দিবা জাগরণে,

তোমাকেই খোঁজে মনে প্রাণে।

       হে কৃষ্ণ করুণাসিন্ধু,

কোথা গেলে পাব কৃপাসিন্ধু।

জানি তুমি আছো অন্তরতম অন্তরে,

জানিনা কোথায় খুঁজবো তোমারে।

জানা নাই দিশা,করিনি শপথ,

তুমি ছাড়া কে দেখাবে পথ। 

তুমি সকলের অন্তরে শরদিন্দু,

তথাপি তুমি দুর্বোধ্য,দুর্জ্ঞেয়,সিন্ধু।

কিসাধ্য আমার, তোমার বর্ননা করি,

কিসাধ্য আমার তোমার কীর্তন করি।কিসাধ্য আমার তোমারে হৃদয়ে বাঁধি,

কিসাধ্য আমার তোমা হতে দূরে থাকি।

তুমি আরাধ্য, বন্দিত সকল দেব গণের,

তুমি নির্লিপ্ত, সদা তৃপ্ত আনন্দ কাননে।

তুমি আছো সর্বজীবের হৃদয় সিংহাসনে,

তুমি আছো প্রকৃতির প্রিয় পুষ্প কাননে।

<--©➽-আদ্যনাথ রায় চৌধুরী--->

============================



          


No comments:

Post a Comment