Friday, August 27, 2021

824>|| ভুলের অভিজ্ঞতা ||

 


 824>|| ভুলের অভিজ্ঞতা ||


সকল অশুভ শক্তির হোক সমাপ্তি।

আজ আমরা সকলেই চাইছি সকল অশুভ শক্তির বিনাশ করে একটা শান্তিপূর্ণ সমাজে বাস করতে। কিন্তু আমরা একটু ভাবলেই বুঝতে পারব এই অশুভ শক্তি ঠিক কি এবং কি করে

এর সৃষ্টি হয়।

আর তার পরেই ভাবতে হবে কি করে 

একে ধ্বংস করা যাবে?


 আসলে সকল অশুভ শক্তি, না তো কোন গুণ আর না তো কোন কাজ, এটা আমাদেরই অজ্ঞানতার একটা পরিণাম।


কোন ভুল বা মিথ্যা কে বার বার করে বলা হলে সেই মিথ্যাই সত্য রূপে বিবেচিত হয়ে ওঠে।

উদাহরণে বলা যেতে পারে রামায়নে 

 রাজা দশরথের স্ত্রী রাণী কৈকেয়ীর পিত্রালয় থেকে আগত কুব্জা দাসী 

মন্থরার বার বার  কু পরামর্শে কারণেই ঘটেছিল রামচন্দ্রের বনবাস।

আর এখান থেকেই সৃষ্টি রামায়ন।


ঠিক যেমন একটি ভুল চিন্তা বা ব্যবস্থাকে

অনেক বেশি সংখ্যক মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারলেই সেই ভুল চিন্তাই 

কখনো সম্পুর্ন কখনো আংশিক সত্য হয়ে পড়ে।

সত্য ভুল বা ঠিক সেটি নির্ভর করে 

মেনে নেওয়া মানুষের সংখ্যার উপরে বা রাজার শক্তির জোরের প্রভাবে।


আর এভাবেই অনেক প্রকৃত সত্যকে ভুল বিচার করে প্রকৃত সত্যের প্রচারককে মৃত্যু দন্ড দেওয়া হয়েছে।

আবার বহু সংখ্যক ভুল নীতি বা চিন্তা কে 

জোর করে মানিয়ে নিতে বাধ্য করে ই

কতো রাজা রাজত্ব চালিয়ে গেছেন।


আবার আমরা জেনে শুনে নিজেদের সাময়িক স্বার্থে বা নিতান্ত অবহেলার কারনে কোন প্রকার ভাবনা চিন্তা না করে

এই প্রকৃতিকে ধ্বংস  করে চলেছি নিত্য।

প্রতি নিয়ত বনাঞ্চল ধ্বংস, ইচ্ছা মতন কারণে অকারণে বৃক্ষ কেটে প্রকৃতির ভার সাম্যকে নষ্ঠ করে চলেছি।

দূষণ ছড়িয়ে দিতে একটুও চিন্তা করি না।

যেখানে সেখানে সিগারেট খাই।

পান জর্দা খৈনি তামাকের থুতু ফেলি।

আজ পর্যন্ত প্লাস্টিকের  এমন অবারিত ব্যবহারও বন্ধ করা যায়নি।

কারণ যুক্তি তর্ক অনেক আছে,

তবুও পরিবেশ দূষণ চলছেই।

তা ছাড়া আজ চারিদিকে এমন  ভয়াবহ অবস্থাতেও নাকে মুখে মাস্ক লাগাতে ভুলে যাই বা অবহেলায় অসাবধানে ঘুরে বেড়াই।

সেই কারণে আমাদের নিতান্ত অজ্ঞতার কারণেই অশুভ শক্তির প্রভাব কিছুতেই নিয়ন্ত্রণ হচ্ছে না।

সকল অশুভ শক্তির কারন আমাদের 

অজ্ঞতা।

বার বার আমরা ভুগছি আমাদের 

নানা ভুলের কারণে।

এই ভুল গুলি যদি হয় আমাদের অভিজ্ঞতা তাহলে সেই ভুল গুলি আমাদেরই শুধরাতে হবে।

কিন্তু আমরা শিখব কবে?

শিখব কিভাবে?

এই টুকুই ভাবা উচিত আমাদের।

<--©➽-আদ্যনাথ রায় চৌধুরী--->

=========================

আমি দাম বাবুকে জিজ্ঞাসা করলাম---

জানিনা এই চিন্তার কতটুকু সঠিক ।

[8/27, 8:07 PM] SV2 Dam Babu=SV2-6/6D-ShankarDam: 

উত্তর দিলেন---

আপনার চিন্তা পুরোটাই সঠিক , বিন্দুমাত্র কোথাও ভুল নেই ।

============================


[8/27, 9:05 PM] Tata ChotoBowdi: 👍akdom thik.

Ei dhangser jonno amrai daaee.

Virus amader bhul er karonei,amader ogyanotr karonei sristi hoeache.er theke mukti pete hole amader swacheton howa drkar

[8/27, 9:15 PM] Adyanath Roy Choudhuri: এমন সুন্দর মতামতের জন্য ভীষণ আনন্দ পেলাম।

খুব ভালো লাগলো।

============================




No comments:

Post a Comment