829>|| ভালো থাকা ||
<--আদ্যনাথ-->
পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা
বাবা মা এর ভালোবাসা।
বাবা মা কে অবজ্ঞা করা
অর্থ নিজের সর্বনাশ করা।
সন্তান ও মাতা পিতার সম্পর্ক
সর্বদা স্বর্গীয়, স্নেহ পূর্ন নিঃশর্ত।
বাবা-মাকে অবজ্ঞা করে যে
নরক যন্ত্রণা ভোগ করে সে।
সংসারে দুঃখ কষ্ট ঘেরে যখন,
মা বাবাই আপন জন তখন।
ওরে ওরে অবুঝ সন্তান,
ভুলিশনা মা বাবার অবদান।
বাবার অসাধারণ ভালোবাসা,
মাএর আদরে মন প্রাণ হৃদয় ঠাসা।
ওরে ওরে পাগল মন,
বাবা মা ই শ্রেষ্ঠ আপন জন।
বাবা মা ই শ্রেষ্ঠ বন্ধু সর্বদা,
এমন বন্ধু কোথা গেলেও পাবেনা।
<--©➽-আদ্যনাথ রায় চৌধুরী--->
01/09/2021;;10:30:12pm
========================
[9/1, 10:54 PM] ShankarDam: পৃথিবীর সমস্ত সন্তান দের বাবা মা ই শ্রেষ্ঠ আপনজন এবং শ্রেষ্ঠ বন্ধু ।
[9/1, 10:55 PM] ShankarDam: ভীষন ভীষন ভালো লাগলো লেখাটি । শুভরাত্রি ।
No comments:
Post a Comment