830>|| নাজেহাল দশা ||
<---আদ্যনাথ--->
একাত্তর পার করে এই বন্ধি দশা,
চার দেয়ালে ঘেরা সকল আশা।
করোনার প্রভাবে নাজেহাল হয়ে,
এখন বেঁচে থাকা এই বদ্ধ ঘরে।
কি হবে আর ভবিষ্যৎ ভেবে,
সবকিছুই আজ রইবে পড়ে।
আর কি হবে নিজের জন্য ভেবে,
ভাবনা শেষের তরীটি আসবে কবে।
স্বপ্ন দেখা হয়েছে বন্ধ
আর নাই মনে কোন দ্বন্ধ।
পুরনো স্মৃতি ঘিরেই আনন্দ
বুঝলাম না বর্তমানের ছন্দ।
সেদিন কি আর ভেবে ছিলাম
শয়ে শয়ে মানুষ ঘরবন্দী হবে।
শহর গুলি প্রাণহীন মৃত্যুপুরী হবে,
রাস্তা-ঘাট জনশূন্য হয়ে যাবে।
বন্ধ হয়ে যাবে স্কুল-কলেজ-
বন্ধ হবে দোকানপাট রেস্টুরেন্ট
বন্ধ হবে সব খেলাধূলা-
বন্ধ হয়ে যাবে দেশের সীমানা।
সেই অলীক স্বপ্নই সত্য হল আজ
চাকুরী খুইয়ে বেকার হাজার হাজার।
আজ মানুষ মানুষকে এড়িয়ে চলছে,
করোনা রুপি অদৃশ্য শত্রুর আতঙ্কে।
ইতিহাস দেখেনি কখনো এমন ঘটনা
মানবসভ্যতার ইতিহাসে একটানা,
এত বেশি সংখ্যাক মানুষ একই সময়ে, হয়েছে গৃহ বন্ধি একটানা,
দীর্ঘকাল এমন ঘর বন্দী অবস্থা
পাল্টে গেছে এই শতাব্দীর বিশ্বব্যবস্থা।
একবিংশ শতাব্দীর এই নাজেহাল দশা,
পাল্টে গেছে সকল ভবিষ্যতের আশা।
সত্যই পৃথিবী আর আগের মতো নেই।
এই করোনার প্রভাব হবে সুদূরপ্রসারী।
পাল্টে দিয়েছে সকল কিছু এই মহামারি,
জীবন-ভ্রমন-বিনোদন সকল কারিগরি।
পাল্টে গেছে ব্যবসা-বাণিজ্য-অর্থনীতি
-রাষ্ট্র-সমাজ সবকিছু।
এই করোনার পরবর্তী সমাজ
বোধ হয় হবে আরও ভয়ঙ্কর কিছু।
একাত্তর পার করে বন্ধি দশাকালে
ভাবনা গুলিই ভয়ঙ্কর নানা ছলে।
আসছে শরৎ বাজবে পুজোর ঢাক
আবার হবে বাড়ন্ত করোনার প্রভাব।
<--©➽-আদ্যনাথ রায় চৌধুরী--->
02/09/2021;; 04:15:15 pm.
==========================
No comments:
Post a Comment