Wednesday, February 2, 2022

882>|| জীবনের ভাবনা ||

       882>|| জীবনের ভাবনা ||

                    <---আদ্যনাথ-->

জীবন সর্বদা ভাবনার অধীন,

ভাবনার অনুকূলেই বয়ে চলে দিন।

সিদ্ধি লাভে চাই একনিষ্ঠ শুদ্ধ চেতনা,

জীবন গড়তেও চাই নির্মল ভাবনা।


কেমন কাটবে আগামী দিন

সেতো নিজের ভাবনার অধীন।

ভাবনার নিরিখে সকল মানুষই স্বাধীন,

ভালোথাকা নাথকা একান্ত নিজের ভাবনার অধীন।


আত্মবিশ্বাসের বলে বলীয়ান যে জন,

সেই খুঁজে পায় অমূল্য সফল জীবন।

মনে প্রানে সদা ইতিবাচক ভাবনা,

সফলজীবন গড়ার অনুকূল প্রেরণা।


নেতিবাচক চিন্তার সামান্য স্ফুলিঙ্গ,

জীবনে দেয় শুধু অসফলতার তরঙ্গ।

ইতিবাচক,নেতিবাচক মনের ভাবনা,

সফলতা অথবা জীবন ভর যাতনা।


ইতিবাচক তথা ধনাত্মক ভাবনা,

জীবনকে সার্থক গড়ে তোলার চেতনা।

নেতিবাচক তথা ঋণাত্মক নিচ ভাবনা,

জীবনের সুন্দর পথে শুধুই বেদনা।


নেতিবাচক চিন্তায়,

দিনে দিনে মানসিক জটিলতার সৃষ্টি হয়।

নিজেরবিশ্বাসে বাঁধার সৃষ্টি হয়,জীবন অতিষ্ঠ হয়।


ইতিবাচক ভাবনা, 

আত্মমর্যাদাবোধের অন্যতম উপাদান,

ইতিবাচক মানুষই ছড়িয়ে দিতে পারে

নিজের ভাবনার সুন্দর ধনাত্মক উপাদান।

      <---আদ্যনাথ রায় চৌধরী-->

===========================

No comments:

Post a Comment