Saturday, February 19, 2022

890>|| দিল্লিকা লাড্ডু ||

         890>|| দিল্লিকা লাড্ডু ||

                       <--আদ্যনাথ-->

আইবুড়ো ভাবে মনে ছাড়িয়া নিঃস্বাস,

বিয়ে করেই স্বর্গ সুখ আমর বিস্বাস।

বৃদ্ধবয়সে আইবুড়োর ভাবনা অধিক বারে,

বিয়েটা নাকরেই সবকিছু গেলো রসাতলে।


বিবাহিতা কপাল ঠোকে দীর্ঘশ্বাস ছেড়ে,

মানুষ থেকে ভেড়া হয়েছি বুঝেছি বিয়ে করে।

বিবাহিতার ঠাট বাট সব যায় ঘুঁচে বিয়ের বছর দুই পরে,

বিবাহ মানেই বলির পাঠা,বোঝে বিয়ে করার পরে।


সোলার মুকুট হালকা হলেও বেজায় ভারী বটে,

হাড়ি কাঠে মুন্ডু দেয় কি আর বুদ্ধি থাকলে ঘটে।

আইবুড়োর ভাবনা,বিয়ের মতন সুখ কি আর এই জগতে আছে!

বিবাহিতার ভাবনা জীবনটাই হোল বৃথা

বিয়ের লাড্ডু খেয়ে।


বিয়ের পরে সবাই দেয় উপদেশ বিয়ের মর্ম কথা,

বিয়ের আগে কোন উপদেশ শোনে কোন গাধা।

বিয়ের সার মর্ম দিল্লির লাড্ডু জানে,

সে লাড্ডু খাও বা না খাও আফসোস থাকবে মনে।

      <--আদ্যনাথ রায় চৌধুরী-->

==========================





No comments:

Post a Comment