887>|| পরিহাস, ঠাট্টা,তামাশা,কৌতুক ||
<--আদ্যনাথ-->
ঠাট্টা,তামাশা,পরিহাস,মজাক,
সকলকেই হওয়া উচিত সজাগ।
সুযোগ বুঝে বহু মানুষ এই দোষে দুষি,
দুর্বলকে পরিহাস করেই একটু খুশি।
পরিহাস, বড়ই বিচিত্র তার স্বভাব,
এক পরিহাসেই মহাভারত ঘটেছিল,
এক পরিহাসেই যদুবংশ ধ্বংস হয়েছিল।
পরিহাসের বড় বিচিত্র ইতহাস।
করা উচিত নয় কারুকে কোন পরিহাস।
সামান্য এক পরিহাসের কারন হতে পারে বিরাট ইতিহাস।
অপরকে সামান্য হলেও না করাউচিত পরিহাস।
মানুষ যেমনই হোক সে যদি হয় কারুর কোন পরিহাসের কারণ,
জীবনে নেভেনা কখনো কোনদিন,
তার পরিহাসের প্রতিশোধের আগুন।
এক শিশুকেও করলে পরিহাস অর্বাচীন ভেবে,
সেই শিশুও ভোলেনা সেই পরিহাসের প্রতিশোধের আগুন কোন ভাবে।
প্রকাশ না করলেও প্রতিশোধের আগুন তার মস্তিষ্কে ধিকি ধিকি জ্বলতেই থাকে।
করোনা কৌতুক তামাশা
তোমারও হতে পারে এমন দশা।
কারুকে সামান্য বিদ্রুপ করা
জীবনে শ্রেষ্ঠ সুপ্ত অপরাধ করা।
মানুষ মাত্রেই সইতে পারেনা
তাকে নিয়ে কোন বিদ্রুপ তামাশা।
হৃদয় বিদারী সেই বিদ্রুপের আগুন,
দিন দিন বাড়তে বাড়তে হয় দ্বিগুন।
তার সূক্ষ্ম মস্তিষ্কের অশুভ চেতনা
কখনো কোন মানুষ ভুলতে পারেনা।
সেই হৃদয় বিদারি উপহাসের আগুন
তোমার ক্ষতি করবে নিশ্চই বহুগুণ।
<--আদ্যনাথ রায় চৌধুরী-->
===========================
No comments:
Post a Comment