891>|| এগিয়ে চলা ||
<--আদ্যনাথ-->
সমস্যা ছাড়া জীবন অপূর্ন অসুন্দর,
সমস্যা আছে তাইতো জীবন সুন্দর।
নিত্য নুতন পথখুঁজে এগিয়ে চলাই জীবন
সমস্যাই এগিয়ে চলার দিশারী যেমন,
সমস্যা যখন আসে চতুর্দিক থেকে ঘেরে,
সমস্যার সমাধানেই মনের জোর বাড়ে,
তবুও জীবনে এগিয়ে যেতেই হবে।
নয়তো জীবনের অগ্রগতি থেমে যাবে।
জীবনে উদ্যেশ্য যদি হয় মহৎ
তবে এগিয়ে চলাও হয় সহজ।
যতো বাঁধাই আসুক না কেন সমস্যা রূপে
দৃঢ় মনবলে সকল কিছুই যাবে গুঁড়িয়ে।
চলতে হয় মহান জীবনিকে আদর্শ করে,
তাহলেই ঈশ্বরের আশীর্বাদ ঝরে পড়ে।
প্রকৃতি সুন্দর, তাই সুন্দরকে রক্ষা করে
মহৎ ভাবনা, হয় সুন্দর সকলের তরে।
বিশ্বাসেই স্বার্থকতা তর্কে নিশ্চিৎবহু দূর,
শুভ চেতনা, আত্মবিশ্বাসে জীবন সুন্দর।
ভীরু কাপুরুষের নেতিবাচক চিন্তা,
চলার পথে পথ হারায় ভীরু ওই মনটা।
<--আদ্যনাথ রায় চৌধুরী-->
===========================
No comments:
Post a Comment