883>|| সুখ স্বপ্ন ||
<--আদ্যনাথ-->
সেই দিনগুলি আবার আসে ফিরে
তাইতো আশা আছে স্বপ্ন ঘিড়ে।
আসার আশায় বেঁধেছি কোমর,
সুন্দর স্বপ্নেই কেটে যায় প্রহর।
সেই দিনগুলি আবার আসবে ফিরে,
সুখের জালবুনি লুকানো স্বপ্ন ধীরে।
শীঘ্রই কেটে যাবে আতঙ্কের দিনরাত,
আমরাও দেখবো সেই সুন্দর প্রভাত।
করোনা রুপি ভঙ্করের নৃশংশতা
মানব জীবনের চরম দুর্দশার ব্যাথা।
করোনার নৃশংশতার কর্মকান্ড
ধরিত্রীকে করেচলেছে লন্ডভন্ড।
আজও ভয়ে জর্জরিত সকল সমাজ,
মানুষ আশনিসঙ্কেতে ব্যতিব্যস্ত আজ।
আজ সৃষ্টিই বুঝি ধ্বংসের দ্বারপ্রান্তে,
আবাল-বৃদ্ব-বনিতা ভীত অজান্তে।
<--আদ্যনাথ রায় চৌধুরী-->
===========================
No comments:
Post a Comment