885>|| অবশিষ্ট জীবন ||
<---আদ্যনাথ--->
জীবনে একাকীত্ব ও হতাশা
সবথেকে করুন দুর্দশা।
এই দুয়ের একই সমাধান
প্রাণ মন খুলে হাসতে পারা।
একটু হাসিতেই দূর হয়
মনের সকল অবসাদ,দুর্দশা।
প্রাণখোলা হাসিই শ্রেষ্ঠ ঔষধ
আর সকল তৃপ্তির শেষ কথা।
জগতে সকল কিছুই দামি,
পাওয়ার আগে আর
হারিয়ে যাবার পরে।
চাওয়া পাওয়ার জীবনে
হয়তো কিছু চাওয়া পাওয়া
থেকেই যায় অবশিষ্ট জীবনে।
<---আদ্যনাথ--->
========================
No comments:
Post a Comment