884>|| ডিজিটাল হাতেখড়ি ||
<---আদ্যনাথ-->
আজ শুরু লেখা পড়া
বাবা মায়ের শুরু স্বপ্ন দেখা।
দিনদিন বাড়বে আশার বোঝা
সন্তানকে নিয়ে যত স্বপ্ন দেখা।
খড়িমাটি বা চক দিয়ে প্রথম শুরু লেখা
তাইতো বলাহয় হাতেখড়ি।
আজই শুরু অ আ পড়া,লেখা,
ঠাকুর মশাই হাত ধরে শেখাবেন লেখা।
আমাদের ছোট বেলায় হাতেখড়ি,
আজও মনেপরে সেদিনের সেই ছবি।
সেদিনের সেই স্লেট খড়িমাটি
খাগের কলম আর দোয়াতের কালি।
সুলেখার সেই দোয়াতের কালি
অথবা টেবলেট গুলে তৈরিU কালি।
মোটা কাগজ আর নিবের কলমে
স্লেটে লিখেই চলতো রোজের লেখা।
আজ তো কম্পিউটার লেপ টপ
মোবাইলে লিখবে টপাটপ।
কিহবে খড়িমাটি আর খাগের কলমে
আঙ্গুল চলবে কম্পিউটার কি বোর্ডে।
এবার ডিজিটাল পুজোর মন্ত্র :
ফেসবুক, হোয়াটস্যাপ চ্যাটেভ্য
বিদ্যাস্থানে ভয়ে ভয়ে এব চ ।
এষ সচন্দন বইপত্র জলাঞ্জলি নমো
শ্রীশ্রী সরস্বত্যৈ নমঃ ।।
জয় জয় দেবী
করোনাকালে
স্কুল কলেজ বন্ধ তাই
সারাদিন শুধু মস্তি।
মোবাইল হস্তে
ভগবতী ভারতী
দেবী নমস্তে ।।
<---আদ্যনাথ-->
====================
No comments:
Post a Comment