Saturday, February 19, 2022

892>|| আবেগ,বিবেক ||

     892>|| আবেগ,বিবেক ||

            <--আদ্যনাথ-->

আবেগ সেতো ক্ষনিকের তরে

ঠিক যেন মোমবাতির আলো,

একটু পরেই নিভে যাবে।

কিন্তু বিবেক---

সেতো সূর্যের আলোর প্রকাশ

একবার জাগরিত হলে 

আর কখনোই নেভে না।


বিবেক,মানুষের নিজের,

শ্রেষ্ঠ আদালত ও ন্যায় বিচারের স্থান।

সেই কারণে নিজের সওয়াল,জবাব নিজের কাছে।

বিবেকের আওয়াজ যে শোনে

সে কখনোই নাহি হারে।

     <--আদ্যনাথ রায় চৌধুরী-->

========================

No comments:

Post a Comment