886>|| পরিনাম ||
<--আদ্যনাথ-->
জীবনের ভুলগুলি শুধরে নিতে
খুজছি ওলট পালট করে মুন্ডুটাকে।
নিজের ঘিলুগুলি সাজানোই ছিল
আসেপাশে সব ফাঁকির ফোকর ছিল।
ওরা যেন অবুঝ শান্ত কিশলয়,
অপরে কাঁধে দোষ চাপিয়ে থাকে নিরালায়।
হাঁ হুতাশ করে কাটে রাত দিন,
পথের দিশা সকলি হতাশায় মলিন।
এখন বুঝেছি বেঁচে থাকাটা দুরাশার দিন,
মৃত্যু সেতো শ্যাম সমান বড়ই কঠিন।
নাজানি কেনরে ফুরিয়েছে অশ্রু,
হৃদয় বেদনায় খুঁজে পাইনা শুশ্রুষু।
হায়রে জীবন, একি তোর পরিনাম,
কিসের মোহে বসে একা কিসের তরে।
নিজের দোষে ভুগছি নিজে,
দূষছি কেবলি ভাগ্য দেবতারে।
<--আদ্যনাথ রায় চৌধুরী-->
==========================
No comments:
Post a Comment