Friday, February 18, 2022

888>|| জীবনালেখ্য ||

 


          888>|| জীবনালেখ্য ||

                <---আদ্যনাথ--->

কর্মই জীবনের চালিকা শক্তি।

কর্ম বিহনে হয়না জীবনের মুক্তি।

জন্মিলেই মরিতে হইবে অতি সত্য,

জন্মান মাত্রেই কর্ম শুরু নিতান্ত সত্য।


সুকর্মে গড়ে ওঠে উত্তম জীবন,

কর্ম বিহীন কখনো বাঁচেনা জীবন।

কর্মের প্রকার ভেদ আছে নিশ্চয়,

কর্ম ছাড়া জীবন অস্তিত্ব হারায়।


কর্মবাদ জীবনের চিন্তার বিষয়,

কর্মই জীবনে চলার পথ দেখায়।

যথেচ্ছ ভাবে চলে না জীবন,

অপকর্মে পথ হারায় যখন তখন।


কর্ম সর্বদা ‘অদৃশ্য শক্তি’  উৎপন্ন করে,

জীবনে কর্ম অনুসারে সুখ-দুঃখ ভোগ হয়।

কর্মবাদ দর্শনের একটি নৈতিক ধারণা। 

কর্মবাদে,সৎকর্মে পুণ্য, অসৎ কর্মে পাপ ভোগ হয়।


কর্মবাদ নৈতিক কার্যকারণবাদ। 

কর্মবাদ  সর্বব্যাপী নৈতিক নিয়ম,

কর্মবাদ কর্মফল সৃষ্টির অদৃশ্য শক্তি। 

কর্মবাদেই জন্মান্তরবাদ প্রতিষ্ঠিত।


জীবন চলে কর্ম ও সংযমের  নির্দেশে।

উন্মাদের জীবন চলে উন্মত্ততার বেগে, দিশাহীন নির্দেশে।

উত্তাল সমুদ্রে পাল ও হাল বিহীন নৌকার দশা বিশেষে।


জীবন দর্পন সাদৃশ্য,

সুকর্মই মনুষ্যের জীবনালেখ্য। 

কর্মেই প্রকাশিত জীবন চরিত্র,

মানুষের শ্রেষ্ঠ গুন সুন্দর চরিত্র।


চরিত্র গুনেই মানুষ পূজ্য সর্বত্র

সুকর্ম,উত্তম চরিত্র দেয় অমরত্ব।

মহান চরিত্রের অধিকারী শ্রেষ্ঠ চিরদিন,

জ্ঞান ও মনের ভাবনা যদি না হয় মলিন।

     <---আদ্যনাথ রায় চৌধুরী--->

============================

No comments:

Post a Comment