889>|| পরিযায়ী ||
<--আদ্যনাথ-->
এক মুঠো রোদ্দুর আর উত্তরের হওয়া,
শীতের সকালে মেজাজ ফিরে পাওয়া।
রঙিন স্বপ্ন নিয়ে বসন্ত দাঁড়ায়ে দুয়ারে
পলাশের ঘুম ভেঙে সবে মুখ বাড়ায়ে।
কত ভাবনার পাহাড় জমে আছে মনে,
জানিনা কত অশনি সঙ্কেত ছিল মনে।
কাছের অনেকেই চলে গেছে একে একে
তারা চলে গেছে ভাবনাকে গোপন রেখে।
যা ছিলো,কোথায় যেন হারিয়ে গেলো,
যা পেয়েছি একান্ত গোপনে রয়ে গেলো।
পাখিরা আজও দলবেঁধে উড়ে চলে,
ওদের দেখেই কত ভাবনা জাগে মনে।
মন তো চায় একটু উড়ে বেড়াতে,
নানান ভাবনায় বেঁধে রাখতে হয় মনকে।
এবার উত্তরের হওয়া ধীরে হচ্ছে শান্ত,
ফাগুনের আগমনে মন হয়ে ওঠে অশান্ত।
ভাবনার জট বাঁধে মিষ্টি রোদের ছোঁয়ায়,
পাখিদের আনাগোনা পলাশের আঙিনায়।
মনের ভাবনা গুলি রঙিন স্বপ্নে বিভোর,
ভেঙে দিতে চায় অশুভ সকল করিডোর।
পরিযায়ী পাখিরা ফিরে যায় নিজের দেশে
শিতে আসে ওরা একটু খাবারের খোঁজে।
ওরা ফিরেজায় প্রথম বসন্তের আগমনে,
শিখিয়ে যায় শীতের পরশটুকু মেখে।
আনমনা এই মন ভাবে বন্ধি দশার পরে,
কতো পরিযায়ী রয়ে যায় চলার পথে।
তবুও ওরা আসে যায় আহারের সন্ধানে,
অসমর্থ পরিযায়ী দের কে আর ভাবে।
<--আদ্যনাথ রায় চৌধুরী-->
============================
No comments:
Post a Comment